হাসপাতালে যোগ দিয়েই কারণ দর্শানোর নোটিশ পেলেন আরএমও

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত না করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ১৮ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।  এ অভিযোগে শনিবার (২৯ ফেব্রুয়ারি) কর্মস্থলে যোগ দেওয়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে আরএমও  ডা. মোহাম্মদ এরফান জানান, ঢাকায় তার বিভাগীয় পরীক্ষা থাকায় কর্মস্থলে আসতে পারেননি। তবে তিনি বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করেননি বলে স্বীকার করেন।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জানুয়ারি ৩০ দিনের অর্জিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন আরএমও। ছুটি শেষে গত ১০ ফেব্রুয়ারি তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা। কিন্তু ২৯ ফেব্রুয়ারি কাজে যোগ দেন।  স্বাস্থ্যমন্ত্রীর জেলায় অফিস প্রধানকে অবহিত না করে তার দীর্ঘদিন অনুপুস্থিতিতে সংশ্লিষ্টরা বিব্রত।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান