ক্লিনিকের কর্মীকে ধর্ষণের মামলায় চিকিৎসক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ০৩:৫৫আপডেট : ০২ মার্চ ২০২০, ২০:৫৪

সাতক্ষীরা জেলা ক্লিনিকের রিসিপশন বিভাগের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে ডা. রিয়াজুলসহ তিন জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। রিয়াজুল ইসলাম (২৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দিপুর গ্রামের আনসার আলীর ছেলে ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক।

রবিবার (১ মার্চ) সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইতোমধ্যে ওই ইন্টার্নি চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পলাতক আসামিরা হলো, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও সদর উপজেলার বাঁকাল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিঠুন (৩৬)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই কর্মী শহরের একটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশন বিভাগে যোগদান করেন। ২৬ ফেব্রুয়ারি রাতে ওই ক্লিনিকের পাঁচতলায় ২ নম্বর আসামি আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতায় চিকিৎসক রিয়াজুল তাকে কোকাকোলার মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। ঘটনাটি ক্লিনিক মালিক ৩ নম্বর আসামি মিজানুর রহমান মিঠুনকে জানানোর পর তিনি বিষয়টি সমঝোতা করবেন বলে সময়ক্ষেপণ করতে থাকেন এবং টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। পরে তিন জনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী