২৪৮ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ১৪:৩৯আপডেট : ০২ মার্চ ২০২০, ১৫:২৮

২৪৮ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১০টি কারখানায় অভিযান চালিয়ে আট কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য অফিস। নৌ-পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

রবিবার (১ মার্চ) মধ্যরাত থেকে দুর্গাবাড়ি ও মিরেশ্বরাই এলাকায় শুরু হওয়া অভিযান সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গিয়ে শেষ হয়। ২৪৮ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল জানান, ‘১০টি কারখানায় অভিযান চালিয়ে আট কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা। এছাড়া চার লাখ ২২ হাজার ৬০০ পিস মবিন (কারেন্ট জাল তৈরির সুতার গুচ্ছ) জব্দ করা হয়েছে। তবে কাউকে জরিমানা ও আটক করা যায়নি।’ 

এসময় উপস্থিত ছিলেন নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিনসহ নৌ পুলিশের সদস্যরা।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম