দিলু রোডের আগুন

একই পরিবারের ৩ জনের মৃত্যু সইতে পারছেন না স্বজনরা

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
০২ মার্চ ২০২০, ১৯:৪৮আপডেট : ০২ মার্চ ২০২০, ২১:৫৫

মা-বাবার সঙ্গে বিদায় নিলো শিশু রুশদিও

রাজধানীর দিলু রোডে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। সোমবার (২ মার্চ) মারা গেলেন ওই পরিবারটির শেষ সদস্য শহিদুল কিরমানি রনি (৪২)। এদিন সন্ধ্যায় গ্রামের বাড়িতে দাফন করা হয়ে তাকে। এ ঘটনায় তাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে ছেলে, ছেলের বউ ও একমাত্র নাতিকে হারিয়ে শোকস্তব্ধ শহিদুলের বাবা-মা। তাদের মৃত্যু সইতে পারছেন না গ্রামের বাড়িতে স্বজনরা। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর দিলু রোডের একটি বাসায় এই আগুনের ঘটনায় মারা যান পাঁচ জন। চাকরির সূত্রে স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৭) ও শিশুসন্তান রুশদীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন শহিদুল।

রুশদি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওই বাসায় অগ্নিকাণ্ডের পর শিশুসন্তান রুশদীর মরদেহ উদ্ধার করে দমকল বাহিনী। শহিদুল ও জান্নাতুলকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জান্নাতুল। স্ত্রী ও শিশুসন্তানের পর সোমবার সকালে আইসিউতে থাকা শহিদুল কিরমানিও মারা গেলেন। একসঙ্গে তিন জনকে হারানোর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন শহিদুলের বাবা-মা ও আত্মীয়-স্বজনরা। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন হারানোর এই বেদনা।

তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইটনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। ঢাকায় ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে একনজর দেখতে ভিড় জমান এলাকাবাসী। শোকার্ত পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেন তারা।

পুরো পরিবারটিকেই শেষ করে দিলো আগুন নিহত জান্নাতুল ফেরদৌসের ভাই শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘এ ধরনের অগ্নিকাণ্ড ঢাকা শহরে প্রায়ই ঘটছে। কিন্তু এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সপরিবারে আমার বোনকে হারানোর বেদনা আমরা সইতে পারছি না।’

নিহত শহিদুলের ফুফাতো বোন শরিফা বলেন, ‘আমার ভাই ও তার পরিবারটার এভাবে আগুনে শেষ হয়ে যাওয়া মেনে নিতে পারছি না। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন।’

এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ মৃধা বলেন, ‘মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে একটি পরিবার অকালে শেষ হয়ে গেল। তাদের মৃত্যুতে পুরো ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে একই পরিবারের তিনটি কবর কেউ মেনে নিতে পারছেন না। আমরা ওই পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম