মানবিক পুলিশ তৈরিতে কাজ করছি আমরা: আইজিপি

নরসিংদী প্রতিনিধি
০২ মার্চ ২০২০, ২৩:৫৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ০০:১৫

বক্তব্য দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘একটা সময় সাধারণ মানুষ থানায় বা পুলিশের কাছে যেতে ভয় পেতো। এখন সেই পরিবেশ আর নেই। সেবার মানসিকতা ও মানবিক পুলিশ তৈরিতে কাজ করছি আমরা। সেবার আধুনিকায়নের ফলে গত বছর ৫৮ লাখ মানুষের কাছে ডিজিটাল সেবা নিশ্চিত করেছে পুলিশ।’

সোমবার (২ মার্চ) পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার/ পুলিশ হবে জনতার– এই নীতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মুজিব জন্মশতবর্ষে সারাদেশের প্রতিটি থানা জনগণের আস্থার জায়গায় পরিণত হবে।’

বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় ঢাকা বিভাগের সব জেলার পুলিশ সুপারসহ নরসিংদীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম