মালয়েশিয়াগামী ৩৭ রোহিঙ্গা আটক, ৩ দালাল গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ০৯:১৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৯:১৮

কক্সবাজার

কক্সবাজারের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার সময় ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চার জন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এসময় তাদের সঙ্গে থাকা তিন দালালকেও গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (২ মার্চ) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সমুদ্র উপকূলে এই অভিযান চালানো হয় বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম আতিক উল্লাহ।

এসআই আতিক উল্লাহ বলেন, ‘রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য কিছু রোহিঙ্গা একত্রিত হয়েছিল, এই খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন দালাল পালিয়ে গেলেও তিন জনকে আটক করা সম্ভব হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক