মোদির সফরের সঙ্গে দাঙ্গা পরিস্থিতিকে মেলানো উচিত নয়: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৮:৩৮আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৮:৫৬

রংপুরে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘ভারতের চলমান দাঙ্গা সে দেশের সরকার এবং জনগণ পছন্দ করছে না। সরকার দাঙ্গা প্রতিহত করার চেষ্টা করছে। এমনভাবে প্রতিহত করা প্রয়োজন যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এটা আমাদের প্রত্যাশা। ভারতের দাঙ্গা যত দ্রুত নিরসন হবে ততই সে দেশের জনগণের জন্য মঙ্গল এবং সরকারের জন্য স্বস্তিদায়ক হবে বলে আমরা মনে করি। ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। তার সফরের সঙ্গে সেখানকার দাঙ্গা পরিস্থিতিকে এক করে দেখা উচিত নয়।’

তিনি মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকার ‘পল্লী নিবাসে’ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। মহান স্বাধীনতা যুদ্ধে তাদের আত্মত্যাগ, সহায়তা আমাদের ভোলা উচিত নয়।’

এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে আসলে তাকে দলের নেতাকর্মীরা স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা নিয়ে তিনি এইচ এম এরশাদের বাসভবন ‘পল্লী নিবাসে’ আসেন। তিনি তার বড় ভাই এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এসময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শাফিউল ইসলাম সাফিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি লালমনিরহাটের উদ্দেশে রংপুর ত্যাগ করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম