পাঠদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হবে: শিক্ষামন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ২০:৫৫আপডেট : ০৩ মার্চ ২০২০, ২১:০৯

মাদারীপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘স্কুল-মাদ্রাসা সব জায়গায় মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা শুরু করা হয়েছে। শিক্ষা অর্জন করে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, উদ্যোক্তা হওয়া যায় সেই চেষ্টা করা হবে। শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট নিয়ে বের হবে তা নয়, সত্যিকার অর্থে নিজেরা কাজ করার মতো দক্ষতা অর্জন করতে পারে তার চেষ্টা চলছে।’

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাদারীপুরের কালকিনিতে বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নফাঁস বন্ধ করা হয়েছে। যার কৃতিত্ব শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়। এর বিশেষ কৃতিত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’

ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, মাদারীপুরের সংরক্ষিত আসনের এমপি তাহমিনা বেগম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বুলবুল আখতার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম