কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৪

বেনাপোল প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ০৯:২৪আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৮:৫৩

কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, আটক ৪

বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে প্রতারণার সময় চার জন ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে বেনাপোল স্থলবন্দরের ২নং গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলো- চাঁদপুর জেলার হোসেনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আক্তার ফারুক (৪৫), নয়াকান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শফিকুর রহমান (৪৪), নরসিংদী জেলার চানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনার হোসেন (৪৩) ও শরিয়তপুর জেলার মাছুয়াখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরুজ্জামান নজরুল (৩৮)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বেনাপোল কাস্টমস হাউসের নিলামকৃত টায়ার বিক্রির লোভ দেখিয়ে চার প্রতারক নিজেদের কাস্টমস অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ঢাকা থেকে বেনাপোলে ডেকে আনে। পরে তারা গোডাউনে টায়ার দেখিয়ে সেই টায়ারের দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করে এবং ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা দাবি করে। তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে টোকেন মানি হিসাবে ১৭ হাজার টাকাও নেয়। ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি কৌশলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, ‘প্রতারণার মামলা দিয়ে ওই চার জনকে যশোর আদালতে পাঠানো হবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম