বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহতদের লাশ হস্তান্তর

খাগড়াছড়ি প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ১০:১৯আপডেট : ০৪ মার্চ ২০২০, ১০:২৫

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহতদের লাশ হস্তান্তর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত পাঁচ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতেই নিহতদের লাশের পোস্টমর্টেম করা হয়। এরপর বিজিবি জাওয়ান শাওনের লাশ তার নিজ জেলা বরগুনার বেতাগীতে পাঠানো হয়েছে।

এদিকে বিজিবির গুলিতে নিহত স্থানীয় চার জনের লাশ আজ বুধবার (৪ মার্চ) সকালে হস্তান্তর করা হয়।

মাটিরাঙা থানার ওসি মোহাম্মদ শামছুদ্দিন ভূঁইয়া জানান, এই ঘটনায় এখন পর্যন্ত বিজিবি বা গ্রামবাসীর পক্ষ থেকে কোনও মামলা দায়ের হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি থাকলেও পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কেউ মামলা করলে তা রেকর্ড করা হবে।

বিজিবি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি প্রত্যাখান করে স্থানীয়দের অনেকেই বলেছেন, বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে মিথ্যাচার করেছে। কারণ গাছ পাচার করার কোনও ঘটনাই ঘটেনি।

এ সংক্রান্ত আরও খবর: বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৫ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের