পাচারের সময় ৭৭টি কচ্ছপ জব্দ

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ১৮:৩৪আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৮:৪৮

৭৭টি কচ্ছপসহ পাচারকারী আটক খুলনার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামে পাচারের জন্য আনা ৭৭টি কচ্ছপ জব্দ করেছে র‍্যাব-৬। এসময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান জানান, ‘র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোনা বান্ধা গ্রামে রমেশ মিস্ত্রির বাড়িতে কিছু লোক বস্তা ভর্তি কচ্ছপ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। এরপর র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। কিছু লোক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা স্থানটি ঘেরাও করে রমেশ মিস্ত্রিকে (৩৪) গ্রেফতার করে। তার দখলে থাকা চারটি চটের বস্তা থেকে ছোট-বড় ৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, আসামি জিজ্ঞাসাবাদে জানায় সে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে কচ্ছপ কিনে তার নিজ এলাকায় বিক্রি করে আসছে। সে কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম