বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৪:৪৫আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৫:২৪

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) দুপুর পোনে ২টার দিকে ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এই ঘটনা নিশ্চিত করেন।

তিনি জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, আট জন পুরুষ যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুজন। এছাড়া আরও দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বাসের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত দুজনের মধ্যে একজন জাহিদ (৩২) ও অন্যজনের নাম নিশ্চিত নয়, তিনি মাইক্রোবাস চালক। আহতরা হলেন- খসরু (৩৫), রেজুয়ান (৩৪), সামসুল হক বাণ্টি (৩৩), সায়েম (৩২) ও মাহি (৩৫)।  

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম