মুজিববর্ষ উপলক্ষে ‘চখাচখি’ ছাড়া হলো জাতীয় উদ্যানে

নওগাঁ প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৫:৪৬আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৬:০০

আলতাদিঘী জাতীয় উদ্যানে পরিজায়ী পাখি ‘চখাচখি’ অবমুক্ত নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে আলতাদিঘী জাতীয় উদ্যানে পরিজায়ী পাখি ‘চখাচখি’ অবমুক্ত করা হয়েছে। শনিবার (৭) মার্চ দুপুরে দুইশ’ বছরের প্রাচীন শালবন আলতাদিঘী জাতীয় উদ্যানে রাজশাহী পদ্মার পাড় থেকে উদ্ধার করা ২৯টি ‘চখাচখি’ অবমুক্ত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির শিকারিদের কাছ থেকে গত ২২ জানুয়ারি এই পাখিগুলো উদ্ধার করেন। এ সময় বনবিভাগের নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদিজ্জামান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গণপতি রায়, ওয়ার্ল্ডলাইফের ফরেস্টার আশরাফুল ইসলাম, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

ইউএনও গণপতি রায় বলেন, ‘আজ আলতাদিঘী জাতীয় উদ্যানে রাজশাহী পদ্মার পাড় থেকে উদ্ধার করা ২৯টি পরিজায়ী পাখি চখাচখি অবমুক্ত করা হয়। পাখিগুলো দেখতে দেশি প্রজাতির হাঁসের মতো, রং খয়েরি। এগুলো মূলত শীতকালে বাংলাদেশে আসে। আবার শীতের শেষে চলে যায়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম