পাঁচ বছর আগের হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ০০:২৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ০০:৩১

পাঁচ বছর আগের হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ের আলোচিত ইমাম হোসেন হীরা হত্যা মামলায় আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের নাম হোসেন ও খালেক। তারা দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এছাড়াও এই দুজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল ইসলাম এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মামলার অপর আসামি খতেজা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় শহরের শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন হীরা তার দুই বন্ধুসহ আলাপ করছিলেন। ওই সময় পার্শ্ববর্তী দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার ছোট ভাই খালেক হীরার ওপর হামলা চালায়। তারা কাঁচি দিয়ে হীরার পেটে ও বুকে কোপায়। গুরুতর অবস্থায় হীরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হীরা মারা যায়।

এই ঘটনায় নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম