পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা চলছে: আইজিপি

খুলনা প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ১৯:৩৮আপডেট : ০৯ মার্চ ২০২০, ২০:৪৪

খুলনায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘গত দুই বছরে পুলিশের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই দুই বছর প্রায় ১০ হাজার কনস্টেবল ও সাড়ে তিন হাজার উপ-পরিদর্শক নিয়োগ করা হয়েছে। কারও কাছ থেকে একটি পয়সাও নেওয়া হয়নি। শুধু নিয়োগই নয়, পুলিশের পদোন্নতি ও বদলিসহ প্রতিটি জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসার চেষ্টা করছি।’

সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। তিনি জানান, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা বছর যেসব অনুষ্ঠান হবে সেই সব অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবেই সব অনুষ্ঠান সম্পন্ন হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গি তৎপরতার উল্লেখ করার মতো তেমন কোনও কার্যক্রম নেই। জঙ্গিদের কিছু দাওয়াতি কার্যক্রম রয়েছে। সেগুলো আমাদের নেটওয়ার্কে যখন চলে আসছে, সঙ্গে সঙ্গে আমরা ধরে ফেলছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটা অব্যাহত থাকবে।’

এর আগে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্বোধন করেন আইজিপি। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি