প্রিজনভ্যান থেকে হাতকড়া খুলে পালালো আসামি

গাজীপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২০, ২১:৪৩আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৮

গাজীপুর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়ার সময় শাহিন আলম সবুজ (৩৫) নামে এক আসামি প্রিজনভ্যান থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আতিকুর রহমান এ তথ্য জানান।

সবুজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টেকিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

আদালতের পরিদর্শক জানান, সোমবার সকালে হাজিরা দেওয়ার জন্য কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০ জন আসামিকে একটি প্রিজনভ্যানে আদালতে নিচ্ছিল পুলিশ। পরে ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় একসঙ্গে সবাইকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতে নেওয়ার পর আসামি গণনাকালে একজন আসামিকে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, আসামিদের মধ্যে সবুজ নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় আসামি পলায়নের একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিকে জয়দেবপুর থানায় ২০০৯ সালের অস্ত্র আইনের একটি মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আদালতে হাজিরা দিতে নেওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ ২০১৫ সালে রেলওয়ে থানার আরও একটি মামলা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার বাহারুল ইসলাম জানান, সবুজকে গত বছরের ২২ অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসান হাবীবকে দায়িত্ব দিয়ে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক