গ্যাস-বিদ্যুতের দাম পুনর্বিবেচনা নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৫২

supreme-court-of-bangladesh-01-edited

চলতি বছরের আগস্টে গ্যাস ‍ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত কেন গণশুনানি করে পুর্নবিবেচনা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ক্যাব এর পক্ষ থেকে করা এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন মো.সাইফুল আলম।

২৭ আগস্ট গ্যাসের দাম গড়ে ২৬.২৯ শতাংশ ও বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি চেয়ারম্যান এ আর খান। এটি গত সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর ফলে আবাসিক গ্রাহকদের অক্টোবর থেকে অতিরিক্ত ২০০ টাকা গুনতে হচ্ছে। আর বাণিজ্যিক গ্রাহকদের খরচ বেড়েছে প্রতি ঘন মিটারে প্রায় দুই টাকা। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘন মিটার পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

এরপর সবক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়বে ২০ টাকা। ৬০০ ইউনিটের বেশি খরচে অতিরিক্ত গুনতে হচ্ছে কমপক্ষে ৩০ টাকা।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম