রোগীদের সব তথ্যের ডাটাবেজ হচ্ছে: পলক

সিলেট প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১৭:০৫ আপডেট : ১০ মার্চ ২০২০, ১৭:১৯

সিলেটে জুনাইদ আহমেদ পলক সারা দেশের সব হাসপাতাল ডিজিটালাইজেশনের আওতায় আনার কার্যক্রম শুরু হচ্ছে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। এখন থেকে হাসপাতালে আসা সব রোগীর জন্য নির্ধারিত নম্বরের ভিত্তিতে সব তথ্য সংরক্ষণ, সেবার ধরন, রোগের ধরনসহ সব তথ্য এতে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে এই তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশনের মাধ্যমে একটা রোগীর সব তথ্য একটি ডাটাবেজের আওতায় থাকবে। রোগী কী ওষুধ খেয়েছেন, কী চিকিৎসা হয়েছে, তার রোগের ধরন, হাসপাতালে কতদিন চিকিৎসাধীন ছিলেন সব কিছু এতে সংরক্ষণে থাকবে। এর ফলে পাঁচ বছর পরও চাইলে কোনও রোগী তার সব তথ্য হাসপাতাল থেকে পাবেন। এতে একদিকে যেমন তথ্য সংরক্ষণ হবে তেমনই চিকিৎসাসেবা আরও উন্নত হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্য একটি সম্পদ। আমাদের দেশের নাগরিকের সব তথ্য একটি ডাটাবেজের আওতায় এনে সংরক্ষণ করতে চাই। মুজিব বর্ষ উপলক্ষে সরকার স্বাস্থ্য খাত ডিজিটাল পদ্ধতির আওতায় এনে রোগীর সব তথ্য সংরক্ষণের মাধ্যমে উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আমরা প্রথমে পূণ্যভূমি সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ থেকে কাজটি শুরু করতে চাচ্ছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে