আমরণ অনশনে যাচ্ছেন শাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ২২:৪৮আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:৫৮

শাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ক্লাস-পরীক্ষা চালু ও চার দফা দাবি না মানায় বুধবার (১১ মার্চ) থেকে আমরণ অনশনে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত ৪ মার্চ থেকে শুরু হওয়া আন্দোলনের ৬ষ্ঠ দিনেও কোনও সমাধান না পেয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ‘এ’র সামনে মঙ্গলবার (১০ মার্চ) এ কর্মসূচি ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষকরা আমাদের সঙ্গে একাধিকবার বসলেও তারা আমাদের কোনও সমাধান দেননি। ফলে আমাদের নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা চালু ও চার দফা দাবিতে বুধবার সকাল ১১টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবো। এছাড়া চার দফা দাবি মেনে নিয়ে ক্লাস-পরীক্ষা শুরুর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২৯ ফেব্রুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উৎসবে সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজ) এক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নাজেহাল করেন। ঘটনার সময় বিভাগের কিছু শিক্ষক উপস্থিত থাকলেও এ বিষয়ে তারা কোনও পদক্ষেপ নেননি। উল্টো ওই বহিরাগত শিক্ষককে উৎসাহিত করেন। এতে গত ২ মার্চ থেকে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে পূর্বের ঘটনার জবাবদিহিতা ও বিভাগের ছাত্র উপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি জানান। দাবি জানানোর পরদিন (৩ মার্চ) বিভাগের কিছু নির্দিষ্ট শিক্ষার্থী ও লাঞ্ছনার শিকার শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের রুমে তলব করা হয়। পরে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের রুমে গেলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সেই রুমের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শিক্ষকের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

তবে এসব ঘটনার কোনও সুষ্ঠু সমাধান না করে গত ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের নোটিশ দেন বিভাগীয় প্রধান। এর পরিপ্রেক্ষিতে বিভাগের ক্লাস পরীক্ষা চালু ও চার দফা দাবি জানিয়ে লাগাতার আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুন্নাহার বেগমের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আমি আলাদাভাবে বসেছি, যেন অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ব্যহত না হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম