অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, ৩ দোকানিকে ৬৫ হাজার টাকা জরিমানা

বরিশাল প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ১৮:২৯আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:৩৪

অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, ৩ দোকানিকে ৬৫ হাজার টাকা জরিমানা

ব‌রিশালে বাড়‌তি দামে মাস্ক ও স্যা‌নিটাইজার বি‌ক্রির অ‌ভিযোগে তিন দোকানি‌কে ৬৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ টাকার মাস্ক ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি করার দায়ে এই জারিমানা করা হয়।

দ্বিতীয় দিনের মতো বুধবার (১১ মার্চ) দুপুরে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন।

নগরীর কাটপট্টি, নতুন বাজার এবং জেলখানার মোড় এলাকায় অভিযান চালিয়ে সার্জিক্যাল অ্যান্ড সাইন্টিফিক স্টোর্স মালিককে ২০ হাজার, ওষুধ ফার্মেসি বিষ্ণু প্রিয়াকে ৩০ হাজার এবং সাইট নামের দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ‍

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের মাধ্যমে ধার্য মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়।’ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে বরিশালে সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে নগরীর সদর রোড এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করে তারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি