কুড়িগ্রামে বিদেশফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ০২:১৩আপডেট : ১২ মার্চ ২০২০, ০২:৪৩

কুড়িগ্রাম কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ৮ মার্চ দুবাই থেকে দেশে আসলে তাকে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।

ডা.  নজরুল ইসলাম জানান,  সদর উপজেলার বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরেছেন। এ তথ‌্য জানার সঙ্গে সঙ্গে স্বাস্থ‌্য বিভাগের পক্ষ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। ওই ব্যক্তির ওপর স্বাস্থ‌্য বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘দুবাই  ফেরত ওই বাংলাদেশি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ‌ ও স্বাভাবিক রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে আমরা তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি।’

এদিকে স্বাস্থ‌্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চীন ফেরত দুই বাসিন্দাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তবে তাদের মধ্যে করোনা আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া না যাওয়ায় গত ২০ ফেব্রুয়ারি তাদের কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা পুরো জেলায় নজরদারি রাখছি। বিদেশফেরত কারও খোঁজ পেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখে নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব‌্য সংক্রমণ মোকাবিলায় আমরা প্রতিটি স্বাস্থ‌্যকেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম