বিয়ের দুই দিন পর আট জনের সাজা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ১০:৩৭আপডেট : ১২ মার্চ ২০২০, ১০:৫১

বাল্য বিয়ে টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে বর ও কাজিসহ আট জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিয়ের দুই দিন পর বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা এই সাজা দেন।

জানা যায়, গত সোমবার উপজেলার বোয়ালী গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির ছাত্রীর চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের নিবন্ধন (রেজিস্ট্রি) করেন যাদবপুর ইউনিয়নের কাজি হেলাল উদ্দিনের সহকারী নাসির উদ্দিন। খবর পেয়ে বুধবার বিকালে ইউএনও ওই গ্রামে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পান। পরে রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজির সহকারী বোয়ালী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া, বরের চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেন। আর কনের মা আমেনা বেগম, কনের দাদা হযরত আলী, কনের বড়ভাই আমিনুল ইসলাম ও কনের খালাতো ভাই আবু রায়হানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘বাল্য বিয়ের নিবন্ধন (রেজিস্ট্রি) হয়েছে এমন খবর আসে। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে বরসহ আটজনকে সাজা দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম