সাবেক চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ১৩:০৩আপডেট : ১২ মার্চ ২০২০, ১৩:৫০

নজরুল শিকদার নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদর খন্দকার (৪৩) হত্যা মামলার প্রধান আসামি লোহাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদারকে (৪৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) গভীর রাতে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেবদাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে আসামিদের বিরুদ্ধে। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কের চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বদরকে কুপিয়ে গুরুতর জখম করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বদর লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের ময়ের আলী খন্দকারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। ঘটনার দিন বদর খন্দকার চরকালনা এলাকায় নিজের ইটভাটা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ হত্যাকাণ্ডের পর বদর খন্দকারের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি রাতে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল শিকদারকে। এছাড়া নজরুল শিকদারের বড় ভাই ইবাদত শিকদার, ভাইপো জাকারিয়া শিকদার ওরফে গফফার, ভাগ্নে আব্দুল্লাহ আল আজাদ সুজন, চাচাতো ভাই এনায়েত শিকদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মামলার প্রধান আসামি নজরুল শিকদারসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্যরা হলেন মতিউর রহমান মুন্না মোল্যা, রুহুল আমিন, রফিক মোল্যা, আলী মিয়া মোল্যা ও বাবু মোল্যা। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম