রংপুরের বিভাগীয় কমিশনার হোম কোয়ারেন্টাইনে

রংপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৯:১৭আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:৩২

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে রংপুরের বিভাগীয় কমিশনার তরিকুল ইসলামকে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম সরকারি কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে অসুস্থ অনুভব করলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ ব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহাম্মেদ জানান, ‘বিদেশ থেকে ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি বাসায় অবস্থান করছেন। তাকে ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে।’

উল্লেখ্য, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর তথ্য মতে, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩। এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম