হোম কোয়ারেন্টাইন অমান্য করায় দুই প্রবাসীকে অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৯:৫৯আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:১৩

মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলাফেরার দায়ে পৃথক স্থানে দুই জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সাটুরিয়ায় ইরাক প্রবাসী ও ঘিওরে অস্ট্রেলিয়া প্রবাসী একজন রয়েছেন।

এদিকে মঙ্গলবারও মানিকগঞ্জে ৯৩ জন বিদেশ ফেরত এসেছেন। তাদের যথারীতি হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৩২৭ জনে। এদের মধ্যে মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে থাকা ২০ জনকে স্বাধীনভাবে চলাফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, ‘করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই মানুষজনকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে আসছি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে খবর পেলাম উপজেলা কুসুন্ডা এলাকায় অস্টেলিয়া প্রবাসী একজন হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। পরে হাতে নাতে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৪ দিন বাড়ি কিংবা ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।’ 

এছাড়া সোমবার রাতে সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোমবার রাতে অর্থদণ্ড দেন ও তা আদায় করেন। করোনা ভাইরাস আতঙ্কে তিনি ইরাক থেকে গত ৬ মার্চ দেশে ফেরেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম