বিদেশ থেকে ফিরেই বিয়ে, বর-বধূ কোয়ারেন্টাইনে

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ২০:৩৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ২১:০৪

ছবি: প্রতীকী সরকারি নির্দেশনা না মেনে ফ্রান্স থেকে দেশে ফিরে বিয়ে করায় হবিগঞ্জের লাখাইয়ে এক প্রবাসী ও স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া প্রশাসন মঙ্গলবার (১৭ মার্চ) যুবকের বৌভাত অনুষ্ঠানও বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ১৪ দিন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে। এর ব্যতিক্রম হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

লাখাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার বলেন, উপজেলার করাব গ্রামের এক প্রবাসী যুবক গত ১১ মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। দেশে আশার পর দুই সপ্তাহ পর্যন্ত তার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার কথা। তবে সোমবার (১৬ মার্চ) তিনি বিয়ে করেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরের বাড়িতে গিয়ে তাদের বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেয়।

সঞ্চিতা কর্মকার আরও জানান, প্রবাসী যুবকের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল, কিন্তু সে সরকারি নির্দেশনা অমান্য করে বিয়ে করেছে। বিষয়টি প্রশাসন জানতে পেরে স্বামী-স্ত্রীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক