রংপুরে গোডাউনে আগুন

রংপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ২২:০২আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:০১

 রংপুর নগরীর বেতপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে আর এম বণিকের গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের আশপাশের আরও তিন-চারটি দোকানও ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে কাঠের আসবাবপত্র ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ওই গোডাউন এবং কয়েকটি দোকান পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, আগুন নেভাতে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।
জেলা প্রশাসক আসিব আহসান ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম