সাতক্ষীরা মেডিক্যালে র‌্যাগিং: ৬ মাসের বহিষ্কার ৭ শিক্ষার্থী, অর্থদণ্ড ১১ জনের

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ০০:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২০, ০১:০২

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন র‌্যাগিংয়ে জড়িত থাকা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১১ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সব একাডেমিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কলেজ হোস্টেল ছাড়তে বলা হয়েছে। মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃঙ্খলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন– এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনীক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া।

অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান জানান, জানুয়ারি মাসের ৯, ১০, ১১ ও ১২ তারিখে নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের র‌্যাগিং করে দ্বিতীয় বর্ষের শিক্ষর্থীরা। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের র‌্যাগিং করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বিষয়টি নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেন কর্তৃপক্ষের কাছে। র‌্যাগিংসহ শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ১৫ জানুয়ারি অধ্যক্ষ আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রধান করা হয় অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ডা. এএইচএসএম কামরুজ্জামান ও সদস্য সচিব করা হয় শিশু বিশেষজ্ঞ ডা. খান গোলাম মোস্তফাকে।

তদন্ত কমিটি অভিযোগের বিষয়টি দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। পরে তদন্ত রিপোর্ট পেয়ে গত ৯ মার্চ মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিল এক জরুরি সভায় তদন্ত রিপোর্টে সাত শিক্ষার্থীসহ ১১ শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করে। পরে ১৬ মার্চ কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃঙ্খলা কমিটি একটি জরুরি সভায় মিলিত হয়। সভায় তদন্ত রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে সাত জনকে ছয় মাসের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করে বহিষ্কার করা হয়।

অধ্যক্ষ বলেন,  ‘সাতক্ষীরা মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের কোনও ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি