নির্দেশ না মেনে কোচিং চালু, ম্যানেজারের ৫ দিনের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ১৭:১৮আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৭:৩৫

 সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে বরিশাল নগরীর লস্কর লেনে রাইট অ্যাকাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ ‍আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অভিযানে নেতৃত্বে দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সরকারি আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে নগরীর লস্কর লেনে রাইট অ্যাকাডেমি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। উপস্থিত ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিং বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে অভিভাবকগণ ফোন দিলেও কোচিং থেকে তাদের ক্লাসে আসতে বলা হয়।’

এরই পরিপ্রেক্ষিতে সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় রাইট অ্যাকাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

এরপর লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিংয়ের অফিস খোলা পাওয়া যাওয়ায় তাদের সতর্ক করে দেওয়া হয়।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম