আরডিসি নাজিমের বিরুদ্ধে কক্সবাজারে তদন্ত শুরু

আবদুল আজিজ, কক্সবাজার
১৯ মার্চ ২০২০, ১১:৩১আপডেট : ১৯ মার্চ ২০২০, ১২:০৫

কক্সবাজারে এক বৃদ্ধকে প্রকাশ্যে কানে ও শার্টের কলার ধরে টেনে নির্যাতন করে নাজিম উদ্দিন কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনকারী সদ্য প্রত্যাহার হওয়া আরডিসি (সিনিয়র অ্যাসিসট্যান্ট কমিশনার) নাজিম উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজারে তদন্ত শুরু হয়েছে। কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে নাজিম উদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতি ছাড়াও এক বৃদ্ধকে নির্যাতনের ঘটনা তদন্তে নেমেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্রুত তদন্ত করে রিপোর্ট দিতে কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমদুল্লাহ মারুফের নেতৃত্বে একটি তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন।

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অভিযোগে প্রত্যাহার হওয়া আরডিসি নাজিম উদ্দিন ২০১৮ সালে কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে নিযুক্ত ছিলেন। ওই সময় বৃদ্ধ কৃষক মোহাম্মদ আলী ওরফে নফু মাঝিকে কান ও জামার কলার ধরে টানতে টানতে নিয়ে আসার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর আরও নানা দুর্নীতির অভিযোগে তাকে কক্সবাজার থেকে স্ট্যান্ড রিলিজ করে রাঙামাটি পার্বত্য এলাকার জুড়াছড়ি উপজেলায় লংগদুতে বদলি করা হয়। পরে সেখান থেকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসনের রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) পদে যোগদান করেন তিনি। সেখানেই বাংলা ট্রিবিউনের সাংবাদিকের ওপর নির্যাতন চালিয়ে দেশজুড়ে ফের আলোচনায় আসেন নাজিম উদ্দিন। আর ফের ভাইরাল হয়ে ওঠে কৃষক নির্যাতনের সেই আগের ভিডিওটি।

ইতোমধ্যে নাজিম উদ্দিনকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হয়েছে। তার নানা অনিয়ম-দুর্নীতি ও নির্যাতন নিয়ে ফের তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে কৃষক নির্যাতনের ঘটনাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমদুল্লাহ মারুফ। বুধবার দুপুরে  ইউএনও’র নেতৃত্বে তদন্ত দলটি ঘটনাস্থল শহরতলীর দরিয়ানগর পরিদর্শন করে। সেখানে নির্যাতিত কৃষক নফু মাঝিসহ ঘটনার প্রত্যক্ষদর্শীদের মৌখিক ও লিখিত সাক্ষ্য গ্রহণ করা হয়। এসময় ভাইরাল হওয়া কৃষক নির্যাতনের সেই ভিডিও ধারণকারী ও দৈনিক আজাদীর কক্সবাজার জেলা প্রতিনিধি আহমদ গিয়াসও ঘটনার লিখিত সাক্ষ্য দেন। তদন্ত রিপোর্টটি বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমদুল্লাহ মারুফ। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে তদন্ত প্রতিবেদন।

আরডিসি নাজিম উদ্দিনের নির্যাতনের শিকার বৃদ্ধ কৃষক মোহাম্মদ আলী প্রকাশ নফু মাঝি জানান, ‘কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমদুল্লাহ মারুফের নেতৃত্বে একটি তদন্ত দল আমার কাছে আসেন। আমি পুরো ঘটনার বিবরণ দিয়েছি। একটি তুচ্ছ ঘটনায় আমাকে জনসম্মুখে নির্যাতন করা হয়েছে, তার সবকটি প্রমাণ আমি দিয়েছি। একইভাবে নির্যাতনের সময় যারা উপস্থিত ছিলেন তাদেরও জবানবন্দি নেওয়া হয়েছে।’

আরও পড়ুন- 
আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিনের সেই ভিডিও ফের ভাইরাল

প্রত্যাহারের পরও এক মৎস্যজীবীকে ক্রসফায়ারের ভয় দেখালেন আরডিসি নাজিম (ভিডিও)

কক্সবাজারে অপকর্মে হাত পাকিয়ে এখন কুড়িগ্রামে সেই আরডিসি নাজিম

ম্যাজিস্ট্রেট হওয়ার পর দিনবদল শুরু, ৬ বছরেই অঢেল সম্পদ নাজিমের!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি