ব্রুনাই থেকে ফিরে ঢাকায় ঘোরাঘুরি, জোর করে বাড়ি পাঠানোর পর সেখানেও...

নওগাঁ প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ১২:০৭আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৩:৫৫

নওগাঁ গত ১১ মার্চ ব্রুনাই থেকে বাংলাদেশ ফেরেন এক যুবক। ঢাকায় ছয় দিন অবস্থান করেন। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি হলে গত ১৬ মার্চ তাকে জোর করে নওগাঁর ধামইরহাটে গ্রামের বাড়িতে পাঠানো হয়। কিন্তু বাড়িতে এসেও প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন তিনি। খবর পেয়ে ১৭ মার্চ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড প্রদান করেন। তিনি জানান, হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়ে লোকালয়ে ঘোরাঘুরি করায় এই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। পরে ওই প্রবাসীকে আরও সাত দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম