চট্টগ্রামে ৪ হাজার ইয়াবাসহ জিটিভির সাংবাদিক আটক

চট্টগ্রাম প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৫, ১৬:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৬:০৯

Selim picচট্টগ্রামে চার হাজার পিস ইয়াবাসহ এক সাংবাদিক ও তার স্ত্রীকে আটকের তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।  আটককৃত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ সেলিম (৩২) ও তার স্ত্রীর নাম মুন্নি আক্তার (২৭)।  

আটককৃত সেলিম বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির কক্সবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি দৈনিক আজকের কক্সবাজার বার্তা নামে একটি আঞ্চলিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।

সোমবার সকালে ফিরিঙ্গি বাজার এলাকা  থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘কক্সবাজার থেকে একটি নোয়া মাইক্রোবাসে করে মোহাম্মদ সেলিম ও তার স্ত্রী মুন্নি চট্টগ্রামে হয়ে ঢাকা যাচ্ছিলেন।  গাড়িতে রাখা লাগেজের ভেতরে কম্বলে ইয়াবা আছে বলে আমাদের কাছে তথ্য ছিল। গাড়ি যখন মেরিনার্স রোড পার হচ্ছিল তখন আমরা সেটির গতিরোধ করি। এরপর সেখানে তল্লাশি চালিয়ে কম্বলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করি। এসময় তিনি নিজেকে গাজী টিভির সাংবাদিক পরিচয় দেন।’

গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

/এসএম/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম