১২ চাল ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ২১:১২আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৫

চাল করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে অবৈধ মজুত এবং চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির দায়ে কুমিল্লার লাকসামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের আড়তের ১২ ব্যবসায়ীকে তিন লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম। 
ওই বাজারের গৌরাঙ্গসাহার মালিকানাধীন মেসার্স নিতাই চালের আড়তকে এক লাখ, জহর লাল সাহার মালিকানাধীন পুলিন বিহারী চালের আড়তকে এক লাখ, ইব্রাহিম খলিলের মালিকানাধীন মেসার্স মা ট্রেডার্স চালের আড়তকে ৫০ হাজার, মেসার্স মাওলানা আবদুল মতিন চালের আড়তকে ২০ হাজার, তাজুল ইসলামের মালিকানাধীন মিয়াজান চালের আড়তকে ২০ হাজার, রাজেস সাহার মালিকানাধীন মেসার্স পুতুল সাহা চালের আড়তকে ২০ হাজার, মেসার্স হৃদয় স্টোর চালের আড়তকে ২০ হাজার, মেসার্স সোহরাব স্টোরকে ১৫ হাজার, মাসুম ব্রাদার্সকে ১০ হাজার, মেসার্স আবুল কালামের চালের আড়তকে ১০ হাজার, নিতাই সাহার চালের আড়তকে ১০ হাজার এবং শংকর রায়ের চালের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে একেএম সাইফুল আলম জানান, গত কয়েকদিন যাবৎ চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও গুদামজাত করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনসহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম