চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে না থাকায় ২ ব্যক্তিকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ২২:১৪আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:১৫

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিন না মানায় এক নারীসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করার কারণে তাদের এই দণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

তিনি জানান, গত ১৩ মার্চ ভারত থেকে দেশে ফিরলে তাদের উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা তা অমান্য করে আজ বিকালে পৌর এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা খবর দিলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। দোষ স্বীকার করায় একজনকে ২০ হাজার এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, ‘জেলায় মোট ৩৬৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’

 

 

 

  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী