ক্লাব-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজনে সিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০২০, ২২:২২আপডেট : ১৯ মার্চ ২০২০, ২২:২২

চট্টগ্রাম করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে কমিউনিটি সেন্টার ও ক্লাবগুলোতে সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, একই কারণে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের যাতায়াত নিষিদ্ধ করেছিল সিএমপি।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসমাগম হতে পারে এ রকম কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য হল বুকিং নেওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি ক্লাব, কমিউনিটি সেন্টার মালিকদের কোনও ধরনের অনুষ্ঠানে বুকিং না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।’

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে বলে তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী