খুলনায় শিক্ষকের মৃত্যু নিয়ে আতঙ্ক

খুলনা প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ২২:১০আপডেট : ২০ মার্চ ২০২০, ২২:২৮

খুলনা খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের এক স্কুল শিক্ষক ভারত থেকে ফেরার পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করার একদিন পর মারা যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, তার কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয় বুধবার (১৮ মার্চ)। এর একদিন পর শুক্রবার ভোর রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান। চিকিৎসকরা বলছেন, তার করোনার কোনও লক্ষণ ছিল না, তিনি হাইপার টেনশনে মারা গেছেন। 

মারা যাওয়া শিক্ষকের নাম বিষ্ণু পদ বিশ্বাস (৫০)। তিনি শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘ওই শিক্ষক ভারত থেকে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়ে ওঠেন। তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি পরিবারের সঙ্গে দেখা করতে ভারত গিয়েছিলেন। সেখান থেকে আসার পরই ১৪ দিনের কেয়ারেন্টিনে ছিলেন। শুক্রবার ভোর রাতে তিনি হঠাৎ হাইপার টেনশনের কারণে মারা যান। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার জ্বর, কাশি বা অন্য কোনও সমস্যা হয়নি।’

জানা গেছে, গত ৪ মার্চ ভারত থেকে রূপসার নিজ বাড়িতে আসেন ওই শিক্ষক। তার পরিবার দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে।

স্থানীয়রা জানান, তার বড় ধরনের কোনও রোগ ছিল না। শুক্রবার ভোরবেলা নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম