টাঙ্গাইলে যৌনপল্লি লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ২৩:২১আপডেট : ২০ মার্চ ২০২০, ২৩:২১

কান্দাপাড়া যৌনপল্লি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লি লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ওই এলাকার কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবেন না এবং বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম যৌনপল্লি।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য জানান টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। আপদকালীন প্রত্যেক যৌনকর্মীকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শহীদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যাতায়াত নিষিদ্ধ থাকবে। এ সময় এই পল্লি থেকে কোনও যৌনকর্মী বাইরে বের হতে পারবেন না। অন্য কেউ পিল্লিতে প্রবেশ করতে পারবেন না।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘এই সময়ের মধ্যে বাইরে থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে করোনা সংক্রমণ সতর্কতায় ১৯ মার্চ মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়।

/এনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম