ক্রিকেট খেলা নিয়ে বিবাদে জামালপুরে তরুণের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৭:১৮আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:০০

জামালপুর ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে স্ট্যাম্পের আঘাতে হাসান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জামালপুর পৌর শহরের পাথালিয়া গুয়াবড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুয়াবাড়ি এলাকায় সন্ধি ক্লাবের পেছনে একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় ওই এলাকার আনিস মিয়ার ছেলে ইলেকট্রিক মিস্ত্রি হাসান ও মুক্তি মিয়ার ছেলে হৃদয় (১৮) খেলায় বাজি ধরেন। বাজিতে হৃদয় হেরে গেলে হাসানের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় খেলায় ব্যবহৃত স্ট্যাম্প দিয়ে হাসানের মাথায় সজোরে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে হৃদয় পলাতক রয়েছে। জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী