হোম আইসোলেশনে পুলিশ কনস্টেবল

যশোর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ২০:০৬আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:৩১

যশোর যশোর পুলিশ লাইনসে কর্মরত এক কনস্টেবলকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। শনিবার (২১ মার্চ) তাকে হাসপাতালে আনার পর হোম আইসোলেশনে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একজন কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি করোনা ইউনিটে শারীরিক পরীক্ষা শেষে সন্দেহজনক হওয়ায় তাকে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের কাছে পাঠানো হয়। সেখান থেকে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে।

ওই কনস্টেবলের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, তিনি (কনস্টেবল) পুলিশ লাইনসের যে রুমে ছিলেন, সেই রুমের ছয় সদস্যের মধ্যে একজনকে করোনা আক্রান্ত সন্দেহে ইতোপূর্বে ঢাকায় পাঠানো হয়েছে। আরও দুজনকে হোম কোয়ারেন্টিনে রাখতে বাড়িতে পাঠানো হয়েছে।

আরএমও বলেন, ‘ওই পুলিশ কনস্টেবলের করোনা ভাইরাসজনিত লক্ষণ থাকায় তাকে হোম আইসোলেশনে পাঠানোর নির্দেশ দিয়ে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, ‘খোঁজ নিয়ে পরে জানানো হবে।’

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম একজন কনস্টেবলকে হোম আইসোলেশনে পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন।  

প্রসঙ্গত, এর আগে গত ১৯ মার্চ বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত এক কনস্টেবলকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।

/এমএএ/এমএমজে
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম