করোনা ঝুঁকির মধ্যেও এইচএসসির প্রবেশপত্র বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ২০:৫৭আপডেট : ২১ মার্চ ২০২০, ২১:০৫

প্রবেশপত্র সংগ্রহ করছে শিক্ষার্থীরা করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।  শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে এইচএসসির মানবিক শাখার শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হয়।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহমেদ বলেন, ‘এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা না করায় শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে হচ্ছে। সব কলেজই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিচ্ছে। প্রবেশপত্র নিতে আসা শিক্ষার্থীদের জন্য সুরক্ষা নিশ্চিতের জন্য কলেজ ক্যাম্পাসে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা হাত ধুয়ে প্রবেশপত্র সংগ্রহে করে কলেজ ত্যাগ করছে।’

কলেজ সূত্রে জানা যায়,  কলেজে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণের তারিখ নির্ধারণ করে নোটিশ দেওয়া হয়। সেই অনুযায়ী মানবিক শাখার শিক্ষার্থীরা ২১ মার্চ, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ২২ মার্চ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ২৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে অবস্থান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

নোটিশে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে ও পরে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এজন্য শিক্ষার্থীরা সকাল থেকেই প্রবেশপত্র সংগ্রহের জন্য কলেজে ভিড় জমায়। কলেজের টিনশেড ঘরের ১১৮ নং কক্ষে গিয়ে তারা প্রবেশপত্র সংগ্রহ করে।

কলেজে আসা শিক্ষার্থীরা জানায়, সারাদেশেই সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাসের জন্য বন্ধ রয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কলেজে এসে প্রবেশপত্র সংগ্রহ করতে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারলে পরে ঝামেলা হতে পারে এই কারণে ঝুঁকি নিয়ে প্রবেশপত্র সংগ্রহ করছে তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, ‘ইবরাহীম খাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের বিষয়টি আমার জানা নেই। এখনই কলেজের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম