হ্যালো রোহান অডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার সেই যুবদল নেতা ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মার্চ ২০২০, ২১:১৯আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:১৭

‘হ্যালো রোহান’ নামে বিতর্কিত ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার যুবদল নেতা ডা. ইফতেখার।

‘হ্যালো রোহান’ শিরোনামে একটি অডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেডিক্যাল সেন্টারে কর্মরত চিকিৎসক যুবদল নেতা ডা. ইফতেখার আদনানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রবিবার (২২ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন। 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পাঁচলাইশ থানা পুলিশ ডা. ইফতেখার আদনানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।'

ডা. ইফতেখার আদনান নগরীর দুই নম্বর গেট মেয়র গলির বাসিন্দা। তিনি ইউএসটিসি মেডিক্যাল থেকে এমবিবিএস পাস করে মেডিক্যাল সেন্টারে কর্মরত। তিনি চট্টগ্রাম নগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

‘করোনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮/১৯ মারা গেছে। সরকার সেই তথ্য গোপন করছে’ উল্লেখ করে তৈরি করা ‘হ্যালো রোহান’ নামে একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে ভাইরাল হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে শনিবার (২১ মার্চ) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্ট থেকে পুলিশ ইফতেখার আদনানকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদনান অডিও ক্লিপ তৈরির বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় শনিবার রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম