মানিকগঞ্জে ইমামকে চাপা দিয়ে খাদে গেলো ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১৮:৩৮আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:৪৭

মানিকগঞ্জে ইমামকে চাপা দিয়ে খাদে গেলো ট্রাক ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় মাওলানা দেলোয়ার হোসেন দুলাল (৬৩) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার উথুলী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার উথুলী দক্ষিণ পাড়ার শাহেজ উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মসজিদের ইমাম।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনর্চাজ বাসু দেব সিনহা জানান, ভোরে দুলাল বাড়ি থেকে পাশের নিহন্দ মসজিদে আযান দেওয়ার জন্য বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে পাটুরিয়াগামী একটি পণ্যবোঝাই ট্রাক ওই ইমামের বাইসাইকেলকে চাপা দেয়। এতে মাওলানা দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী