যশোরে ৫ হাজারের বেশি প্রবাসীর বাড়িতে লাল পতাকা

যশোর প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০০:০৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ০০:১৩

যশোরে ৫ হাজারের বেশি প্রবাসীর বাড়িতে লাল পতাকা করোনা সতর্কতায় যশোরে বিদেশফেরতদের বাড়িতে লাল পতাকা টাঙানোর কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে যশোর সদরের উপশহর ইউনিয়নের বিভিন্ন ব্লকের বাড়িতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রামপুলিশ সদস্যরা এই লাল নিশানা টাঙিয়ে দেন।

ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটু জানান, স্থানীয় লোকজন যেন জানতে পারেন, এ বাড়িতে বিদেশফেরত রয়েছে। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর সাধারণ মানুষ যেন সেই বিষয়ে সর্তকতা অবলম্বন করে চলতে পারেন।

তিনি বলেন, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং তার দেওয়া তালিকা অনুযায়ী এ কার্যক্রম চলছে। আজ ইউনিয়নের ১১ বাড়িতে লাল পতাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোয় টাঙিয়ে দেব।

জানতে চাইলে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, বিদেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার দরকার তেমন লোকদের বাড়িতে এই লাল নিশানা টাঙানো হচ্ছে। আমরা ইতোমধ্যে সেইসব মানুষের তালিকা ইউপি চেয়ারম্যানদের কাছে পাঠিয়ে দিয়েছি। ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান এবং ওয়ার্ড পর্যায়ে মেম্বরদের প্রধানকে কমিটি করা হয়েছে। তারাই পাড়া-মহল্লা পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মাদ মাহমুদুল হাসান বলেন, গত ৯ থেকে ১৮ মার্চ যারা বিদেশ থেকে এসেছেন, বিশেষ করে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের বাড়িতে লাল নিশানা টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর জেলার ৫ হাজার ৫৭৩জনের বাড়িতে এ লাল নিশানা টাঙানো হবে। এর মধ্যে যশোর সদরে ২ হাজার ২৮৫, অভয়নগরে ৭৫৬, বাঘারপাড়ায় ৩১৯, চৌগাছায় ২০৩, ঝিকরগাছায় ৫২১, কেশবপুরে ৩১৮, মণিরামপুরে ৫৩৯, শার্শায় ৬৩২ বাড়িতে এ লাল নিশানা লাগানো হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান