বরিশালে দেড় কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত লিটু সিলেটে গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০৩:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৩:৩৮

দেড় কোটি টাকা আত্মাতের অভিযোগে টিটু নামের এক ব্যক্তিকে সিলেটে গ্রেফতার করা হয়।

বরিশালের বিভিন্ন জনের কাছ থেকে প্রত‍ারণা করে দেড় কোটি টাকা আত্মসাৎ করে ৫ বছর পালিয়ে থাকা এবং ৯ মামলার সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবুল আহসান লিটুকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে। সোমবার (২৩ মার্চ) দুপুরে লিটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল জানান, ৫ দিন সিলেটে অবস্থানকালে লিটুর সন্ধানে বিভিন্ন সময়ে নানা ধরনের বেশ ধারণ করে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। সর্বশেষ ২১ মার্চ রাতে লিটুর অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের জিন্দাবাজার সার্জিক্যাল নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে বরিশাল নিয়ে ‍আসা হয়।

এসি আরও জানান, লিটু দীর্ঘ ৫ বছর যাবত প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে আত্মসাত করে সিলেটে বসবাস করে আসছিলেন। এছাড়াও লিটু ৯ মামলার সাজাপ্রাপ্ত এবং ১৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার আদালতের মাধ্যমে লিটুকে কারাগারে পাঠানো হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম