বান্দরবানের ৩ উপজেলা লকডাউন

বান্দরবান প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২০:০৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:৩৫

লকডাউন বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘লোকসমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ৪১ জন এবং হাসপাতাল কোয়ারেন্টিনে আছে ৯ জন।

এদিকে, অকারণে চলাফেরা নিয়ন্ত্রণে শহরে সেনা মোতায়েন করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম