চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ২০:৩৮আপডেট : ২৪ মার্চ ২০২০, ২০:৪২

মোটরসাইকেল দুর্ঘটনা দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় কাদেরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাদেরুল ইসলাম সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পুলহাট এলাকার এমতাজউদ্দিনের ছেলে। তিনি ডাক বিভাগের ‘নগদ’ এর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহতের স্বজন মোসাদ্দেক হুসেন বলেন, কাদেরুল ইসলাম দুপুরে কাজ সেরে মোটরসাইকেলযোগে দিনাজপুরে ফেরার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ট্রাকের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী