দিনাজপুরে বাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত

দিনাজপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ১৭:৩২আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৭:৩৪

দিনাজপুরে বাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানে থাকা বউ-শাশুড়ি নিহত। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার ফিশারিমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার থানাপাড়া মহল্লার মৃত বজলু রশিদের স্ত্রী আলিমন বেওয়া (৭০) ও তার ছেলের আফজাল হোসেনের স্ত্রী মোছা. রেহেনা বেগম (৩২)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে ভ্যানযোগে উপজেলা শহরের দিকে যাওয়ার সময় রংপুর থেকে দ্রুতগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলিমুন বেওয়ার মৃত্যু হয়। পরে গুরুত্বর অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হলে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহেনা বেগমের মৃত্যু হয়।

এখন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত রাজেন রায়ের ছেলে ভ্যানচালক লক্ষ্মী রায় (৪৫) ও অপর যাত্রী পৌর শহরের সুজালপুর গ্রামের সুকুর আলীর স্ত্রী মোছা. জাহেদা বেগম (৪৫)।

তিনি আরও জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী