কুমিল্লা নগরীতে কাজের সংকটে নিম্ন আয়ের মানুষ

কুমিল্লা প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ২০:৫০আপডেট : ২৫ মার্চ ২০২০, ২০:৫১

কুমিল্লা নগরীতে কাজের সংকটে নিম্ন আয়ের মানুষ ব্যস্ত কুমিল্লা নগরীতে এখন ভিড় নেই। রাস্তায় কর্মজীবী মানুষের দেখা পাওয়া গেলেও কোনও জমায়েত নেই বললেই চলে। তবে রাস্তার পাশে যতটুকু জমায়েত তা শুধু নিম্ন আয়ের মানুষজনের। জীবিকার টানে ঝুঁকি নিয়ে বের হয়েছে তারা। সাধারণ ছুটি ঘোষণার ও সেনা মোতায়েনের খবরের পরও পথে-পথে কাজের সন্ধানে আসা নিম্ন আয়ের মানুষদের দেখা গেছে।

মঙ্গলবার সকালে নগরীর অন্যতম প্রবেশদ্বার শাসনগাছা বাসস্ট্যান্ড গিয়ে দেখা যায়,বাস চালক ও হেল্পারদের হাকডাক আছে। তবে বাসস্ট্যান্ডমুখী যাত্রীদের চাপ নেই। সকাল সোয়া ১০টায় রেইসকোর্স পুলিশ লাইন এলাকায় গিয়ে দুয়েকটা খাবার দোকান খোলা থাকতে দেখা যায়।

বেলা ১১ টায় কান্দিরপাড় টাউন হলের সামনে বসে ছিলেন জন ত্রিশেক দিন মজুর। সবার সামনে ঝুড়ি আর কোদাল। কেতাদুরস্ত পোশাকের কাউকে দেখলেই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন কাজের লোক লাগবে কিনা। নীলফামারীর আজাদ থাকেন ধর্মপুরে। জানালেন করোনা ভাইরাসের প্রভাবে গতকালও কেউ কাজে নেয়নি। আজও কাজ পাননি। আগের কিছু টাকা জমা আছে। এগুলো দিয়ে চলছি।

পাশে টাউন হলের মূল ফটক তালাবদ্ধ। পলিথিনে মোড়ানো চা-দোকানগুলো। লিবার্টি চত্বরের চা দোকানগুলোতে নেই আড্ডা। মনোহরপুরে দুই একজন ক্রেতাকে রসমলাই কিনতে দেখা গেছে। তবে বরাবরের মতো লাইনে দাঁড়ানো ক্রেতা সমাগম চোখে পড়েনি।

 নিম্ন আয়ের মানুষেরা সহসাই কাজ পাবে না বলে ধারণা করছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। তিনি বলেন, টিসিবির মাধ্যমে পণ্য পাওয়া যাচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা খেটে খাওয়া মানুষদের খাবারের ব্যবস্থা করবো।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী