কুরিয়ার সার্ভিসের গাড়িতে যাত্রী পরিবহন, লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ২২:০৭আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:২৪

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন (ছবি সংগৃহীত) করোনাভাইরাসের প্রভাবে গণপরিবহন কমে যাওয়ার সুযোগ নিয়ে কাভার্ডভ্যানে যাত্রী পরিবহনের ঘটনায় আহমেদ পরিবহন নামে কুরিয়ার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে কুরিয়ার প্রতিষ্ঠানটির কাভার্ডভ্যানে করে ৩৫ জন যাত্রী ঢাকা রাজশাহীতে আসেন।

জানা যায়, দুপুরে রাজশাহী নগরীর কুমারপাড়া মোড়ে যখন যাত্রীরা কাভার্ডভ্যানের ভেতর থেকে বের হচ্ছিলেন তখন কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে বিষয়টি নজরে এলে বিকালে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় আহমেদ পার্সেলের রাজশাহী শাখার কর্মীরাও গাড়িতে মানুষ আনার কথা স্বীকার করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাসমী চাকমা কুরিয়ার শাখার কর্মকর্তা নবুয়ত আলীকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামও উপস্থিত ছিলেন।

তিনি জানান, মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। গণপরিবহনও বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরেও অতিরিক্ত টাকা নিয়ে ঝুঁকিপূর্ণভাবে আহমেদ পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যানে ঢাকা থেকে অন্তত ৩৫ জনকে রাজশাহী আনা হয়েছিল। সে জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম