নিষেধাজ্ঞা ভেঙে উরস, বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ০৪:০১ আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৪:৩৫

নিষেধাজ্ঞা ভেঙে উরস, বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ বগুড়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উরসের আয়োজনে নিষেধ করায় পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২২-২৩ আটক করে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।  

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় পীর সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর ভক্তরা বাড়িতে থাকা মাজারের পাশে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরসে বুধবার ২৫ মার্চ বিপুলসংখ্যক ভক্ত আসেন। করোনাভাইরাসের কারণে যেকোনও জনসমাগম নিষেধ থাকার পরও এ আয়োজন করায় পুলিশ দু’দফা নিষেধ করে যায়। এরপরও ভক্তরা অবস্থান করায় রাত সাড়ে ৯টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নান্নু খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম আসেন। তারা আবারও অনুষ্ঠান করতে নিষেধ করায় ভক্তরা দরজা বন্ধ করে এই দুই পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট করে। খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানার ওসি বিপুল সংখ্যক ফোর্স নিয়ে সেখানে আসলে ভক্তরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে অনেককে আটক করে। এছাড়া বেশ কয়েকজন নারীভক্তকে স্থানীয় কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু ও তরুণ চক্রবর্তীর জিম্মায় দেয় পুলিশ।

বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নয়ন, কয়েকজন ভক্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কয়েকটি ঘরের দরজা ভেঙে মারপিট করে আয়োজক রাহুল গাজী ও পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন নুরুসহ বেশ কয়েকজনকে গাড়িতে তুলে নিয়ে গেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো ফিনলে চা কোম্পানির একটি কারখানা 
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো ফিনলে চা কোম্পানির একটি কারখানা 
অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’
অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা